1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর ডিবি পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ডিএক্স ও কোপিডিলসহ আটক

  • বর্তমান সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে
দিনাজপুর ডিবি পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ডিএক্স ও কোপিডিলসহ আটক
দিনাজপুর ডিবি পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ডিএক্স ও কোপিডিলসহ আটক

দিনাজপুর ডিবি পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ডিএক্স ও কোপিডিলসহ আটক

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ)বোতল কোডিন মিশ্রিত তরল ফেন্সিডিল ডিএক্স ও কোপিডিলসহ ১ জন কে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ আগস্ট) মধ্য রাতে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর এর নেতৃর্ত্বে জেলার কোতয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামি হলেন, মোঃ মাহাবুর রহমান(৩৭), পিতা-মৃত মোকছেদ আলী, মাতা- মোছাঃ হাছিনা বেগম, সাং-আস্করপুর নাগরপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

মোস্তাফিজার রহমান আরো বলেন, দিনাজপুর ডিবি পুলিশের একটি দল মধ্যরাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । এসময় তার কাছ থেকে ৪০ বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিল ডিএক্স ও কোপিডিল জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page