1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে সাদামাটা পরিবেশে অনুষ্ঠিত হলো ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান

  • বর্তমান সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাদামাটা পরিবেশে অনুষ্ঠিত হলো ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান
ফরিদপুরে সাদামাটা পরিবেশে অনুষ্ঠিত হলো ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান

ফরিদপুরে সাদামাটা পরিবেশে অনুষ্ঠিত হলো ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান

মানিক দাস : ফরিদপুরে সাদামাটা পরিবেশে অনুষ্ঠিত হলো ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের আয়োজক গঙ্গাজল অর্পণ কমিটি ফরিদপুর। আজ সোমবার ভোর ৫’৩০থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনার কারণে এবার তা হয় সাদামাটা পরিবেশে। এ উপলক্ষে শহরের পাঁচটি মন্দিরে শত শত পুণ্যার্থী ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ করেন।

এ মন্দির গুলো হল নীলটুলী সার্বজনীন কালী মন্দির, চকবাজার কৈলাস ধাম, নন্দালয় গৌর গোপাল আঙ্গিনা,ও মদন গোপাল আঙ্গিনা। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দও, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অজয় রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অমর ধানুকা, শহর কমিটির সহ-সভাপতি এডভোকেট তুষার দত্ত, সহ-সাধারণ সম্পাদক উৎপল দত্ত, এডভোকেট বিমল তুলসিয়ান, ননী গোপাল বিশ্বাস, অতনু দত্ত প্রমূখ।

অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সাহায্য করেন ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবক বৃন্দ। এদিকে সন্ধ্যায় এ উপলক্ষে প্রতিটি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। তাছাড়া মহামারী করোনা থেকে বাঁচার জন্য বিশেষ প্রার্থনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page