1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে শিহিপুর বাসি

  • বর্তমান সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে
সালথায় সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে শিহিপুর বাসি
সালথায় সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে শিহিপুর বাসি

সালথায় সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে শিহিপুর বাসি

আরিফুল ইসলাম ঃ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের একটি অবহেলিত গ্রাম শিহিপুর। উপজেলা সদর থেকে ৩/৪ কিলোমিটার হলেও উন্নয়নের প্রায় কোন ছোয়া লাগেনি এই গ্রামে। সামন্য বৃষ্টি হলেই এই গ্রামের মানুষের কষ্ট বেড়ে যায়। শিহিপুর গ্রামে যাতাযাতের বেশ কয়েকটি রাস্তা থাকলেও একটি বাদে সবই কাঁচা। আর বৃষ্টিতে কাঁচা রাস্তায় চলাফেরা কষ্টকর, সেই সাথে বৃষ্টির পানিতে রাস্তা যায় তলিয়ে। ইটের তৈরী রাস্তাটাও প্রায় নষ্টনহবার পথে, সব কিছু মিলে সামান্য বৃষ্টিতে চরম ভোগান্তিতে পরে শিহিপুর বাসি।

স্বরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শিহিপুর গ্রামে দুটি পাড়ায় জনসংখ্যা প্রায় ১ হাজার, গ্রামে প্রবেশের কয়েকটি রাস্তা আছে, তবে একটি রাস্তায় ইটের সলিং বাদে বাকি সব কাঁচা রাস্তা, ইটের সলিংয়ের যে রাস্তাটি রয়েছে তা অনেক পুরাতন এবং অতি বৃষ্টির কারনে ভগ্ন দশার মধ্যে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর পানি জমে যায়, সৃষ্টি হয় কাদা মাটির, স্থানীয়রা কাদা পানির কারনে একরকম ঘরবন্দি হয়ে থাকে, ছোট বাচ্চাদের নিয়ে পরতে হয় বিপাকে। স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা কষ্ট করেই রাস্তা পাড়ি দিতে হয়। গ্রামে যানবাহন প্রবেশের তেমন কোন সুযোগও নেই। হটাৎ করে কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তাহলে এ্যাম্বুলেন্স গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না।

যদি কেউ অসুস্থ হয়ে পরে তাকে পায়ে হেটে অথবা কোলে করে নিয়ে যেতে হয়। বর্ষা মৌসুমে কেউ মারা গেলে তার লাশ নিয়ে অনেক সময় বিপাকে পড়তে হয় স্থানীদের শুধু তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদেও ঠিকমত যেতে পারেন না মুসল্লিরা। গ্রামে জরুরী সেবার কোন যানবাহন প্রবেশ করতে পারে না বা সুযোগও নেই।

স্থানীয়রা আরও বলেন, বর্তমানে গ্রামের ভেতরে যে রাস্তা আছে তাতে আরও ৩/৪ ফুট উচু করে মাটি কেটে ইট বা পাকা করলে এই সমস্যার কিছুটা সমাধান হবে। দক্ষিন পাড়ার রাস্তা কিছুটা উচু হলেও উত্তরপাড়ার রাস্তা খুব খারাপ ও নিচু। গ্রামের ভেতরের সব রাস্তাই উচু করে নির্মান করতে হবে। স্থানীয়রা শিহিপুর গ্রামের সড়ক উন্নয়নের জন্য সকলের নিকট সাহায্য চেয়েছেন।

রাস্তার বিষয়ে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পরে ঐ গ্রামে বেশ কিছু রাস্তা নির্মান করেছি, আরও রাস্তা নির্মানের জন্য উপজেলা এলজিআরিিড অফিসে স্কিম দেওয়া হয়েছে। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, আমরা চেষ্টা করবো ২০২১-২০২২ অর্থ বছরে ঐ এলাকার রাস্তার সমস্যা সমাধান করার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page