1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার এহেতশাম হোসেন এর মৃত্যু

  • বর্তমান সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে
এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই এহেতশাম হোসেন এর মৃত্যু
এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই এহেতশাম হোসেন এর মৃত্যু

এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার এহেতশাম হোসেন এর মৃত্যু

মানিক দাস : বিশিষ্ট সমাজ সেবক ফরিদপুরের সদর উপজেলার কৈজূরী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম খন্দকার নূরুল হোসেন (নুরু মিয়া)-র ২য় পুত্র, ফরিদপুর সদর ৩ আসনের মাননীয় এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার এহ্তেশাম হোসেন (মাসুদ) আমেরিকায় মৃত্যুবরণ করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় ৮ ই আগস্ট সকালে মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ তার নামাজে জানাজা বাদজোহর স্থানীয় শিকাগো মসজিদে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মরহুমরে বড় ভাই এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, তার ছোট ভাই দীর্ঘ দিন ধরে দেশের বাইরে আমেরিকায় অবস্থান করছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রবিবার সকালে মৃত্যুবরণ করেন।

এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশ বাসির কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে তার মৃত্যুতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page