1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে
চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা হতে দেশীয় চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। সুত্র জানায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া এলাকায় মাদকদ্রব্য দেশীয় চোলাই মদের চালান সরবরাহ করতঃ বিক্রয় কার্যক্রম করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

তদ্প্রেক্ষিতে ৭তারিখ সকালে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী দেশীয় চোলাই মদ এর চালান নিয়ে গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছে। এ প্রেক্ষিতে ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া সাইন বোর্ড জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ ফাহাদ হোসেন(২০), পিতা-মোঃ আহসান উল্লাহ, সাং-তাহেরের মোড়, থানা-মোংলা, জেলা-বাগেরহাটকে আটক করেন।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১২৫ (একশত পঁচিশ) লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক দ্রব্য বহনকাজে ব্যবহৃত ০১ টি ব্যাটারী চালিত অটো রিক্সা জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, বিভিন্ন সময়ে মাদকদ্রব্য চোলাই মদ তার ব্যবহৃত রিক্সায় বহন করে গোয়ালন্দঘাট সহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page