মানিক দাস : ফরিদপুর শহরে নীলটুলী স্বর্ণ পট্টিতে দুটি কারখানায় চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে গত বৃহস্পতিবার রাতে শহরের এমএম জুয়েলার্স এর পাশে দুইটা কারখানায় উপরের কাঠের পাটাতন ভেঙ্গে স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। জানা গেছে সিসিটিভির ফুটেজ অনুযায়ী রাত ১:৫৫ এ চোর ঘরে প্রবেশ করে এবং তিনটা নাগাদ চুরি সম্পন্ন করে বের হয়।
এ ব্যাপারে দোকানের মালিক মানিক দত্ত থানায় জিডি করেছেন। বলে জানা গেছে। এতে প্রায় আড়াই ভরি স্বর্ণ এবং ৩০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে বলে জানা গেছে। এদিকে এ সংবাদ পাবার পরে ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ ঘটনায় ব্যবসায়ীরা অবিলম্বে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান।
You cannot copy content of this page
Leave a Reply