এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : ‘মাতৃদুগ্ধ দান সুরক্ষায়, সকলের সম্মিলিত দায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরলে উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১ (১-৭ আগষ্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(৫ আগস্ট) সকালের দিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন ও মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান মানিক।
আলোচনা সভায় মূল প্রতিপাদ্য আলোচনা করেন উপজেলা করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. মোঃ সামিউল ইসলাম সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।
You cannot copy content of this page
Leave a Reply