এনামুল মবিন(সবুজ) : জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পুষ্পস্তবক অর্পণ ও ভার্চুয়াল জুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার(৫ আগস্ট) সকাল ১০ টার দিকে চিরিরবন্দর উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা হলরুমে ভার্চুয়াল জুমে মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জীবনাদর্শন নিয়ে আলোচনা করা হয় । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু ।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার,যুব উন্নয়ন অফিসার, প্রশাসনীক কর্মকর্তা,কর্মচারী পুলিশ সদস্য ও বিভিন্ন সাংবাদিক। অনুষ্ঠান শেষে গাছের চারা রোপণ ও যুবদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ।
You cannot copy content of this page
Leave a Reply