1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ কামাল জাতির পিতার সাথে মিলে দেশকে এগিয়ে নিয়েছেন- অতুল সরকার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে
শেখ কামাল জাতির পিতার সাথে মিলে দেশকে এগিয়ে নিয়েছেন- অতুল সরকার
শেখ কামাল জাতির পিতার সাথে মিলে দেশকে এগিয়ে নিয়েছেন- অতুল সরকার

শেখ কামাল জাতির পিতার সাথে মিলে দেশকে এগিয়ে নিয়েছেন- অতুল সরকার

মানিক দাস : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মিলে দেশকে এ গিয়ে নিয়েছেন। তিনি বলেন, জাতির পিতার জৈষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন নিরহংকারী। জেলা প্রশাসক বলেন শেখ কামাল ছিলেন নিরহংকার মানুষ। তিনি দক্ষ সংগঠকও ছিলেন। যুদ্ধের সময় আমাদের দেশের অনেক কিছু ধ্বংস করা হয়েছিল। যুদ্ধ পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি কঠোর প্রচেষ্টা করেছেন। তিনি আমাদের মাঝে থাকলে দেশ আরোও এগিয়ে যেত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকীতে ফরিদপুরের জেলা প্রশাসন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় জেলা প্রশাসক একথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, শেখ কামাল আজ বেঁচে থাকলে তিনি বয়োজ্যেষ্ঠ হতেন, এখন ৭২ বছর বয়সে পৌছতেন। ০৫ আগস্ট, ২০২১ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

এতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান,

সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খান মোঃ নাইম, জেলা আওয়ামীলীগ নেত্রী আইভি মাসুদ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নারী নেত্রী-রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, স্পোকেন ইংলিশ টিচার মিসেস ডন প্রমুখ।

এর আগে সকাল ৮ টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক অম্বিকা ময়দান চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকীতে জনাব অতুল সরকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page