1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে চা দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

  • বর্তমান সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে
দিনাজপুরে চা দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান
দিনাজপুরে চা দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

দিনাজপুরে চা দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী ও চা দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়ত) প্রদান করা হয়েছে। আজ বুধবার(৪ আগস্ট) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী ও চা দোকানদারদের মাঝে, জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি)।

হুইপ ইকবালুর রহিম(এমপি) বলেন, বাংলাদেশের প্রতিটি জনগণ যেন এই মহামারী দুর্যোগের মধ্যেও শান্তিতে থাকতে পারে, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরণের সহযোগীতা দিচ্ছেন । দেশের মানুষ যেন অনাহারে না থাকে, খিদার জ্বালায় না কাঁদে,সে জন্য পর্যাপ্ত পরিমানের খাদ্য মজুদ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে রক্ষা করতে টিকার ব্যবস্থা করেছেন। দেশের মানুষ টিকা নিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষদের ভ্যাকসিন দেয়া হবে। আসুন করোনাভাইরাস প্রতিরোধে সকলে এগিয়ে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ (জাকী), দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page