1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

পিতা, মাতার ভরণ-পোষন নিশ্চিত করে আইন প্রকাশ  “অমান্যকারিকে বিপুল পরিমান জরিমানার ঘোষনা”

  • বর্তমান সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে
পিতা, মাতার ভরণ-পোষন নিশ্চিত করে আইন প্রকাশ 
পিতা, মাতার ভরণ-পোষন নিশ্চিত করে আইন প্রকাশ 

পিতা, মাতার ভরণ-পোষন নিশ্চিত করে আইন প্রকাশ  “অমান্যকারিকে বিপুল পরিমান জরিমানার ঘোষনা”

স্টাফ রিপোর্টার : সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষন নিশ্চিতকরনের লক্ষে বিধান করা সমীচিন মনে করে ২০১৩ সালে গঠিত ৪৯ নং আইনটি অবিলম্বে কার্যকর করার জন্য প্রকাশ করেছে সরকার। ২০১৩ সনের ২৭ শে অক্টোবর (১২ কার্তিক, ১৪২০) তারিখে মহামান্য রাষ্ট্রপতি সম্মতিনুযায়ী গঠিত এ আইন “পিতা মাতার ভরণ-পোষন আইন ২০১৩” নামে অভিহিত হবে। এতে করে পিতা মাতা, নানা নানি, সম্পর্কিয় ব্যাক্তিজন তাদের সন্তানদের দ্বারা বৃদ্ধ বয়সে নির্যাতনের হাত থেকে মুক্তি লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২০১৩ সনের ২৭ শে অক্টোবর গঠিত ৪৯ নং আইনের ৩ ধারায় বলা হয়েছে পিতা মাতার ভরণ পোষন অর্থ্যাৎ খাওয়া দাওয়া, বস্ত্র, চিকিৎসা ও বসবাসের সুবিধাসহ সঙ্গ প্রদান করতে হবে এবং প্রত্যেক সন্তানকে পিতা-মাতার সাথে একই স্থানে বসবাস করতে হবে। একই সাথে পিতা-মাতার একাধীক সন্তান থাকিলে ঐ সন্তানদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পিতা মাতার ভরণ-পোষন নিশ্চিত করতে হবে। যদি পিতা মাতা নিজেদের ইচ্ছায় আলাদা কোথাও বসবাস করলে প্রত্যেক সন্তান পিতামাতার নিয়মিত খোজখবরসহ প্রয়োজনী চিকিৎসাসেবা ও পরিচর্যা করিবে।

প্রত্যেক সন্তান তাহার দৈনিন্দন আয় বা মাসিক আয় বা বাৎসরিক আয় হইতে যুক্তিসঙ্গত পরিমান অর্থ নিয়মিত প্রদান করিবে। এ ছাড়া পিতার অবর্তমানে দাদা-দাদীকে এবং মাতার অবর্তমানে নানা-নানীকে এ সেবাগুলো প্রদান করিবে যা পিতা মাতার ভরণ পোষন হিসাবে গণ্য করা হবে। উল্লেখিত আইন অমান্যকারিকে নগদ ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দন্ড প্রদান করা হবে।

পিতা, মাতার ভরণ-পোষন নিশ্চিত করে আইন প্রকাশ 

পিতা, মাতার ভরণ-পোষন নিশ্চিত করে আইন প্রকাশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page