স্টাফ রিপোর্টার : বিটিসিএল এর পক্ষ হতে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল আলী সড়কে ইন্টারনেট কানেকশন দিতে গেলে স্থানীয় ডিশ ব্যাবসায়ী বাহালুল ইসলাম দিনার সরকারি ঐ কর্মকর্তাদের জীবন নাশের হুমকি প্রদান করেছে বলে জানা গেছে। এমনকি খাবাসপুরে কোন ধরনের ইন্টারনেট কানেকশন বা ডিশ লাইন সংযোগ দেওয়া যাবেনা মর্মে ঐ সরকারি কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশের উল্লেখযোগ্য নেট কানেকশন লিংক থ্রি এর কর্মিদেরও মারধোরসহ জীবন নাশের হুমকি প্রদান করেছেন তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকায় জোর জুলুমের তান্ডব চালিয়ে একটি ডিশের ব্যবসা করে আসছে সাঈদ। এই ডিশের লাইন জোর করে দেওয়ার জন্য বিভিন্ন বাড়িতে গিয়েও তিনি জোর জুলুম করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ছাড়াও এলাকার জনগনদের সয়ংসম্পুর্ন সেবা গ্রহনেও ব্যার্থ হয়েছেন তারা। এর প্রেক্ষিতে স্থানীয় কয়েকটি পরিবার বিটিসিএল ফরিদপুর জেলা শাখায় আবেদন করার পর ১ আগস্ট রোববার সকালে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য গেলে ডিশ ব্যাবসায়ী সাঈদ ও তার সংঙ্গীরা সরকারি কর্মকর্তাদের মারধোর এর উদ্যোগ নেয়।
এক পর্যায়ে তাদের এই লাইন ছিন্ন করার জন্য সরকারি কর্মকর্তাদের জীবন নাশের হুমকি প্রদান করলে তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে ৩১ শে জুলাই বাংলাদেশের উল্লেখযোগ্য নেট কানেকশন লিংক থ্রির কর্মিরা খাবাসপুরে লাইন সংযোগ দিতে গেলে তাদের কেও মেরে এলাকা ছাড়া করে সাঈদ ও তার সঙ্গীরা। উল্লেখিত বিষয়ে লিংক থ্রির কর্মিরা অভিযোগ করে জানান, খাবাসপুরের বেশ কয়েকটি পরিবার লাইনের সংযোগ নেওয়ার জন্য আবেদন করার পর সংযোগ দিতে গেলে স্থানীয় ডিশ ব্যবসায়ী বাহালুল দিনার বাধা প্রদান করে এবং আমাদের কর্মি মানিক কর্মকারকে মারধোর করে। এমনকি পরবর্তিতে আর এ লাইন না দেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি প্রদান করে সাঈদ।
এ ব্যাপারে বিটিসিএল এল লাইনম্যান শেখ মোয়াজ্জেম, তোহিদুজ্জামান, সিরাজুল ইসলাম, মোস্তফা জানান, আমাদের লাইন টানানোর পরে লাইনের কাজ করতে গেলে আমাদের গুম করার হুমকি প্রদান করে সাঈদ ও তার সংঙ্গীরা। পরে আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তাদের নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে লাইনের সংযোগ দেওয়া হয়েছে। তবে উর্ধতন কর্তৃপক্ষের সহায়তায় সংযোগ দেওয়া হলেও লাইনের পরবর্তি কার্যক্রম পরিচালোনা করতে গেলে আমাদের জীবন সংশয় রয়েছে। তাই উল্লেখিত স্থানে আমাদের কাজের নিরাপত্তার আবেদন করছি সংশ্লিষ্ট মহলের নিকট।
এ বিষয়ে ফরিদপুর বিটিসিএল এর ডিজিএম জানান, আমাদের লোকজন আব্দুল আলী সড়কে লাইনের কাজ করতে গেলে স্থানীয় ডিশ ব্যাবসায়ী সাঈদ বাধা প্রদান করে। পরে আমাদের অফিসিয়াল সহযোগিতায় উল্লেখিত স্থানে লাইনের কাজ করানো হলেও বর্তমানে আমাদের লাইনম্যানরা আতংকে রয়েছে। এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার ও স্থানীয় কাউন্সিলর এর সহযোগিতা কামনা করেছে বিটিসিএল এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর এর সাথে কথা হলে তিনি জানান ফরিদপুর বিটিসিএল এর ডিজিএম মহোদয় আমাকে বিষয়টি অবগত করেছেন। বিষয়টি খুবই দু:জনক, সরকারি কাজে বাধা প্রদান করার কারোরই এখতিয়ার নেই। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বর্তমানে মো: বাহালুল দিনার সাঈদ এর জিম্মি দশা থেকে মুক্তি চায় পশ্চিম খাবাসপুরবাসী। যে কোন সময় এই ডিশ এবং ইন্টারনেট লাইনে বাধা দেওয়ার কারনে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
তাই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা পুর্বক মো: বাহালুল দিনার সাঈদ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সদয় হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ঘটনার সত্যতা জানার জন্য অভিযুক্ত সাঈদ এর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত ফরিদপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন চলাকালীন শহরের পশ্চিম খাবাসপুর আল আমিন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় মাঃ মামুনুর রশিদ এর ছোট ভাই মুনায়েম এর নিকট ফরিদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো: বাহালুল দিনার সাঈদ মিয়া পানির বোতল মার্কায় ভোট চায়।
মুনায়েম এর ভাই উক্ত নির্বাচনে প্রার্থী থাকায়, তিনি পানির বোতল মার্কায় ভোট দিতে অস্বীকার করলে পুর্ব পরিকল্পিত ভাবে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: বাহালুল দিনার সাঈদ (পরাজিত) এর হাতে থাকা রাম দা দিয়ে মুনায়েমকে কোপ মারিলে, তার হাতে রক্তাত্ব জখম হয়। পরে তার সংঙ্গীয়রা মুনায়েম কে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সংঙ্গে থাকা টাকা পয়সাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ছাড়াও খাবাসপুরে মাদক ব্যাবসায় সহযোগিতাসহ নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে ডিশ ব্যাবসায়ী পরাজিত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: বাহালুল দিনার সাঈদ এর বিরুদ্ধে।
You cannot copy content of this page
Leave a Reply