1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজনও না খেয়ে থাকবেন না- নিক্সন চৌধুরী

  • বর্তমান সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজনও না খেয়ে থাকবেন না- নিক্সন চৌধুরী
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজনও না খেয়ে থাকবেন না- নিক্সন চৌধুরী

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজনও না খেয়ে থাকবেন না- নিক্সন চৌধুরী

মাহমুদুর রহমান(তুরান) : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গুচ্ছগ্রাম এলাকায় বসবাসরত ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের নির্মান কাজের গুনগত মান যাচাই ,জীবনমান পর্যবেক্ষনে মতবিনিময় এবং উপকারভোগী পরিবারগুলোর মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময় পাথরাইল গুচ্ছগ্রামের ৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ,বাংলাদেশ যুবলীগের অর্থ বিষয়ক স¤পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল মালেক,আজিমনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোতালেব মাতুব্বর,কালামৃধা ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মাতুব্বর,নুরুল্লাহগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

এ সময় প্রধানঅতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভাঙ্গায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবারেরজন্য উপজেলা প্রশাসন যে সব ঘরগুলো নির্মিত করেছেন ঘর গুলো ভাল হয়েছে। বর্তমান ভাঙ্গা উপজেলা অফিসার অত্যন্ত সৎ এবং ভালো মানুষ হওয়ায় ঘরগুলোর মান খুব সুন্দর এবং সঠিকভাবে নির্মিত হয়েছে বলে তিনি জানান।

পরে তিনি অতিথিদের নিয়ে গুচ্ছগ্রামে বসবাসরত উপকারভোগীদের সাথে কথা বলে তাদের খোজঁখবর নেন। উপকারভোগীরা জানান, তাদের জন্য নির্মিত ঘরগুলো খুবই উন্নতমানের ও সুন্দর হয়েছে। ঘরগুলো পেয়ে তাদের মাথা গোজার ঠাই হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page