মানিক দাস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি ও অন্যান্য কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি ১লা আগস্ট থেকে
সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিটি রেঞ্জ, জেলা ও ইউনিটে ড্রপডাউন ব্যানার লাগানোর নির্দেশনা প্রদান করেন।
সরকারি সিদ্ধান্ত ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, ০৪টি সার্কেল অফিস, ০৯টি থানাসহ বিভিন্ন ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে অদ্য ০১-০৮-২০২১ খ্রিঃ হতে ড্রপডাউন ব্যানার লাগানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি ফরিদপুর জেলা পুলিশের পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা।
You cannot copy content of this page
Leave a Reply