1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মানিক দাস : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারি বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট হাফিজুর রহমান হাফিজ, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জেলা বিএনপি’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, ফরিদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল আরেফিন সাগর, সহ প্রচার সম্পাদক দিলদার, ও মাহমুদ কলি পল্লী বিষয়ক সম্পাদক মহানগর আহবায়ক হাসানুর রহমান হাসান,

যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান সবুজ, নইমুল হাসান টিপু, সাজ্জাদ হোসেন, আরিফ হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা, সদস্য সচিব জয়নাল প্রামানিক, যুগ্ম আহবায়ক আওয়াল শেখ, মহানগর কমিটির সদস্য আলমগীর হোসেন, সুব্রত রবিদাস, নিজামুল হোসেন, মোহাম্মদ ফিরোজ প্রমুখ।  খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক গরীব ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page