1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় মদ ও বিয়ারসহ আটক ১

  • বর্তমান সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় মদ ও বিয়ারসহ আটক ১
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় মদ ও বিয়ারসহ আটক ১

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় মদ ও বিয়ারসহ আটক ১

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২,০৫৫ এমএল দেশীয় মদ ও বিয়ার- ১,৯৮০ এম এলসহ ১ জন কে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ জুলাই) মধ্য রাতে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর এর নেতৃর্ত্বে জেলার কোতয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামি হলেন, গোবিন্দ প্রসাদ (৪৭), পিতা-মৃত আনন্দ প্রসাদ, সাং-মালদহপট্টি চকবাজার, থানা-কোতয়ালী, জেলা দিনাজপুর। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

মোস্তাফিজার রহমান বলেন, দিনাজপুর ডিবি পুলিশের একটি দল মধ্যরাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাদের ৬ জন কে আটক করে । এসময় তার কাছ থেকে ২,০৫৫ এমএল দেশীয় মদ ও বিয়ার- ১,৯৮০ এম এল জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page