1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসন উপজেলা ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৮৯ বার পড়া হয়েছে

চরভদ্রাসন উপজেলা ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিক দাস : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্রদের ভলিবল  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৬ জানুয়ারি ২০২১ খ্রি. তারিখে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায় উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেসমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার,  চরভদ্রাসন, ফরিদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মোঃ মোতালেব মোল্লা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,  উপজেলা পরিষদ , চরভদ্রাসন, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও হাবীবুর রহমান হাবীব, বীর মুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্হা, চরভদ্রাসন , ফরিদপুর। স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। প্রতিযোগিতায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মৌলভীরচর উচ্চ বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকের উপস্হিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page