1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ দুইজন আসামী গ্রেফতার

  • বর্তমান সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ দুইজন আসামী গ্রেফতার
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ দুইজন আসামী গ্রেফতার

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ দুইজন আসামী গ্রেফতার

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২ টি অস্ত্র ও দুইজন আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস নোট এর মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার রাজবাড়ী এম এম শাকিলুজ্জামান এর দিক-নির্দেশনায়, রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করাসহ অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ীর ডিবি ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ২৯ জুলাই দুপুর ২.৪৫ মিনিটে

গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিজাম উদ্দিন মোল্লা এস আই জাহাঙ্গীর মাততবর, এএসআই সামাদ মোল্লা, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে মোহনপুর বাজারের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার মোড় হইতে কুষ্টিয়া জেলার ১০ নং ওয়ার্ডের মিলপাড়ার মোঃ তোফাজ্জেল শেখ এর ছেলে মোঃ ফজলু শেখ(৪৩) কে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ০৫(পাঁচ) রাউন্ড গুলি ও ০১(এক) টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে উক্ত আসামীর দেওয়া তথ্য মোতাবেক ডিবি’র একই টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এর পার্শ্বে মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে ২৯ জুলাই বিকাল ৫.৫৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করিয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ৪ নং ওয়ার্ড নূরু মন্ডলের পাড়া(ক্যানাল ঘাট) এর মৃত আলী শেখ এর ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ(৩৫) গ্রেফতার করে। তার নিকট থেকে ০১(এক)টি এলজি (ওয়ান শুটার গান), রর) ০১(এক) রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় তাহাদের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রাজবাড়ী জেলাসহ আশে-পাশের জেলায় চাঁদাবাজী, ডাকাতি, দস্যুতা ও খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছে বলে জানা যায়।বর্ণিত অস্ত্র উদ্ধারের ঘটনায় কালুখালী থানা

মামলা নং-০৭ তারিখ-৩০/৭/২০২১ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯(এ)(এফ) ও গোয়ালন্দঘাট থানা মামলা নং-২২ তারিখ-৩০/৭/২০২১ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯(এ)(এফ) ০২টি থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাউদ্দিন, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমূখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page