1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ড

  • বর্তমান সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ড
ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ড

ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ড

মাহমুদুর রহমান(তুরান), ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এক ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্থ হয়ে চালা উড়ে গেছে। সেই সাথে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে টর্নেডোটি আঘাত হানে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সূত্রে প্রকাশ।

প্রত্যক্ষদশীরা জানান,রাতে হঠাৎ দমকা বাতাস এসে ১ থেকে ২ মিনিটের মধ্যে প্রচন্ড বেগে ঘুর্নিবাতাস এসে প্রায় ১ কিলোমিটার ব্যাপী বিস্তৃত হয়ে আঘাত হানে। এ সময় টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর ভেঙ্গে যায়,গাছপালা উপড়ে লন্ডভন্ড হয়ে গ্রামটি ধ্বংসস্তপে পরিনত হয়। এ ঘটনায় ১ শিশুসহ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় নাসিমা বেগম জানান, রাতে দমকা হাওয়া এসে কিছু বুঝে ওঠার আগেই বাতাস কুন্ডুলী পাকিয়ে ঘরবাড়ি ভেঙ্গে চালা, আসবাবপত্র চর্কাকারে ঘুরতে থাকে।

বায়ুর বেগে টিনের চালা ,আসবাবপত্র বাতাসের প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। এ সময় মেহগনি, বাশঝাড়,রেইনট্রি,নারকেল গাছসহ উপড়ে ঘরের উপর নিক্ষিপ্ত হতে থাকে। প্রত্যক্ষদর্শী আমির আলী বলেন, হঠাৎ করেই ঘুর্নী বায়ু এসে ব্যাপক তান্ডব চালায়।বড় বড় গাছপালা ভেঙ্গে যায়,পুরনো গাছপালা উপড়ে বাতাসে ঘুরতে থাকে।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নীচে বসবাস করছে। শুক্রবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ও সহকারী কমিশানার(ভ’মি) ব্যারিষ্টার সজিব আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজী করে চাল বিতরণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page