1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর সদর উপজেলার নির্বাহি অফিসার এর সম্মতিতে ফিরে গেলেন খাদ্য সাহায্য প্রত্যাশীরা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার নির্বাহি অফিসার এর সম্মতিতে ফিরে গেলেন খাদ্য সাহায্য প্রত্যাশীরা
ফরিদপুর সদর উপজেলার নির্বাহি অফিসার এর সম্মতিতে ফিরে গেলেন খাদ্য সাহায্য প্রত্যাশীরা

ফরিদপুর সদর উপজেলার নির্বাহি অফিসার এর সম্মতিতে ফিরে গেলেন খাদ্য সাহায্য প্রত্যাশীরা

মানিক দাস : ফরিদপুর উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম রেজার সম্মতিতে এবং ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের আশ্বাসে ফিরে গেলেন শহরের দুটো বস্তির প্রায় শতাধিক খাদ্যসাহায্য প্রত্যাশীরা। আজ সকাল ১০ টায় প্রেসক্লাবে এসে জড়ো হন তারা।

এ সময় তারা বলেন কে বা কারা তাদের সাহায্য করবেন। এজন্য তাদের প্রেসক্লাবে পাঠিয়েছেন। আর বেলা বাড়ার সাথে সাথে লোকসমাগম ও অনেক বাড়তে থাকে। এরমধ্যে মুষলধারে বৃষ্টির সময় তাদের কষ্ট চরমে ওঠে। দীর্ঘ চার ঘণ্টার প্রতীক্ষার পর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল আগামী শনিবার ফরিদপুর সদর উপজেলায় তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার আশ্বাস পেয়ে তারা ফরিদপুর প্রেসক্লাব ত্যাগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ইবু ও দৈনিক নাগরিক বার্তার ক্রীড়া প্রতিবেদক মানিক কুমার দাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page