1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রাজবাড়ীর গোদার বাজার নদী ভাঙ্গন কবলিত বেরিবাঁধ পরিদর্শন করলেন পৌর মেয়র তিতু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোদার বাজার নদী ভাঙ্গন কবলিত বেরিবাঁধ পরিদর্শন করলেন পৌর মেয়র তিতু
দর্শন করলেন পৌর মেয়র তিতু

রাজবাড়ীর গোদার বাজার নদী ভাঙ্গন কবলিত বেরিবাঁধ পরিদর্শন করলেন পৌর মেয়র তিতু

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ীর গোদার বাজার নদী ভাঙ্গন কবলিত বেরিবাঁধ পরিদর্শন করলেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। বুধবার (২৮ জুলাই) দুপুরে তিনি ঘুরে ঘুরে ভাঙ্গন কবলিত শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় মেয়র বলেন, রাজবাড়ী শহরটি পদ্মা নদী দিয়ে ঘেরা। পদ্মা নদী একেবারেই শহরের নিকটে। বেরিবাঁধে ব্লক দেয়া ছিল তারপরেও যে ভাঙবে এটা আমাদের চিন্তা ভাবনায় ছিল না।

যাইহোক, যেহেতু নদী, নদীতো আর শাসন মানে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্রোজেক্ট হাতে নিয়েছেন। সারা বাংলাদেশেই কাজ চলছে। এসব প্রজেক্টে অনেক অর্থ খরচ হচ্ছে। ইনশাআল্লাহ আজ হোক বা কাল হোক আমরা সফল হবোই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারকে অনুরোধ করবো কাজের গুণগত মান সঠিক রাখবেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া আছে তারা জিও ব্যাগ সঠিকভাবে ফেলছে কিনা সেটা তদারকি করছে। আমি যেহেতু পৌরসভার মেয়র তাই বলছি আমার বিশ্বাস যে আপনারা এই কাজটি সততার সহিত দেখভাল করবেন।

আল্লাহ না করুক যদি এই ভাঙ্গন টা শহরে ঢুকে তাহলে কিন্তু রাজবাড়ী শহর থাকবেনা। যদিও মহান রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আছে আমরা সেই অবস্থায় পড়বো না। তারপরও সততা ও স্বচ্ছতার মাধ্যমে কাজ করলে সেখানে সফলতা আসে। কাজ চলছে আমার বিশ্বাস আমরা এই নদী ভাঙ্গন ঠেকাতে পারব ইনশাআল্লাহ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ, ইঞ্জিনিয়ার শামীম আহম্মেদ চৌধুরী, ঠিকাদার ফারুক হোসেন, ব্যবসায়ী মিজানুর রহমান বাবু, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page