আরিফুল ইসলাম : ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বুধবার (২৯শে জুলাই) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই মাসের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আসিকুজ্জামান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। বৈশিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে স্বাস্থবিধি মেনে চলার কথা বলা হয়। সভায় সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা সাংবাদিক নুরুল ইসলাম নাহিদের দ্রুত মুক্তির দাবী জানান।
এসময় আইনমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রী, ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদসহ উদ্ধর্তন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে সেলিম মোল্যা বলেন, যে ঘটনায় নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। ঠিক সেই সময় সাংবাদিক নাহিদ সহ চার সাংবাদিক ঐ ঘটনার সময় উপজেলা পরিষদের ভিতরে উপজেলা নির্বাহী অফিসার ও সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিলেন। তাই তাকে এই ঘটনায় আসামি করার কোন যুক্তি নেই।
You cannot copy content of this page
Leave a Reply