1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চিরিরবন্দর উপজেলায় লকডাউন নিশ্চিত করতে ব্যাপক মনিটরিং ও জরিমানা অব্যাহত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে
চিরিরবন্দর উপজেলায় লকডাউন নিশ্চিত করতে ব্যাপক মনিটরিং ও জরিমানা অব্যাহত
চিরিরবন্দর উপজেলায় লকডাউন নিশ্চিত করতে ব্যাপক মনিটরিং ও জরিমানা অব্যাহত

চিরিরবন্দর উপজেলায় লকডাউন নিশ্চিত করতে ব্যাপক মনিটরিং ও জরিমানা অব্যাহত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : মহামারী করোনাভাইরাস সংক্রমন বিস্তার রোধে সরকার ঘোষিত ২ সপ্তাহব্যাপী কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে চিরিরবন্দর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার(২৭ জুলাই)করোনাভাইরাস সংক্রমনের কঠোর বিধি-নিষেধ আরোপের ৫ম দিনে লকডাউন বাস্তবায়নে উপজেলার ঘুঘুরাতলীর মোড়, রানীরবন্দর বাজারসহ বেশ কিছু জায়গা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কঠোর মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশ, বিজিবি সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। এসময় লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ১৬টি মামলায় মোট ৬৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এইকসাথে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে এবং একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক’সহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page