1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার-২

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার করে আদালতে প্রেরন
রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার করে আদালতে প্রেরন

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার-২

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) মামলা দায়েরের পর তাদের রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন হলো আলামিন মন্ডল (২৫) ও শফিক মোল্লা (২৬)। আলামিনের বাড়ি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামে। তাঁর বাবার নাম মোসলেম মন্ডল। শফিক সরিষা গ্রামের সোবহান মোল্লার ছেলে।

পাংশা থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাংশা থানা পুলিশ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দায়িত্ব পালন করছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে আলামিনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি ব্যাগে দেশী ওয়ান শুট্যার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আলামিনের দেওয়া তথ্য অনুযায়ী সরিষা বাজারের সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি দোকানের সামনে থেকে সোবাহানকে আটক করা হয়।

সোবাহানের কাছ থেকে দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, শফিকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজী ও দস্যুতা করার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাদের দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page