1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডার কুলখানি অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে
সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডার কুলখানি অনুষ্ঠিত
সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডার কুলখানি অনুষ্ঠিত

সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডার কুলখানি অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য, সাপ্তাহিক ফরিদপুর বাণী পত্রিকার সম্পাদক সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা (৬৭) এর কুলখানি ও মিলাদ মাহফিল ২৬ শে জুলাই সোমবার বাদ আছর শহরের ঝিলটুলি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য গত ২৩ শে জুলাই শুক্রবার সকাল ছয়টায় ফরিদপুরের বিশিষ্ঠ এই সাংবাদিক করণা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার মৃতদেহ ফরিদপুর প্রেসক্লাবে নিয়ে আসার পর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ফরিদপুরের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদসহ বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মি। এসময় মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিক। রাতে শহরের আলিপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page