1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নগরকান্দায় ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে  গ্রেফতার করে ৩৮ ঘন্টার মধ্যে তদন্ত নিষ্পত্তি

  • বর্তমান সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৫৭ বার পড়া হয়েছে
নগরকান্দায় ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে  গ্রেফতার করে ৩৮ ঘন্টার মধ্যে তদন্ত নিষ্পত্তি
নগরকান্দায় ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে  গ্রেফতার করে ৩৮ ঘন্টার মধ্যে তদন্ত নিষ্পত্তি

নগরকান্দায় ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে  গ্রেফতার করে ৩৮ ঘন্টার মধ্যে তদন্ত নিষ্পত্তি

মানিক দাস : ফরিদপুরের নগরকান্দায় ধর্ষণের চেষ্টা মামলা আসামি কে গ্রেপ্তার করে ৩৮ ঘণ্টার মধ্যে তদন্ত নিষ্পত্তি করেছে জেলা পুলিশ।  জানা যায় নগরকান্দায় ৪ বছরের শিশু রিয়া মনিকে ধর্ষণের চেষ্টা করে রামেরচর গ্রামের দুলাল শেখের ছেলে কিশোর আব্দুস সামাদ মানিক(১৬ )। শিশুটির মা দুলী বেগমের অভিযোগের প্রেক্ষিতে নগরকান্দা থানার মামলা নং ০৬, তাং ২৩/০৭/২০২১ খ্রিঃ, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন’২০০০ এর ৯(৪)(খ) রুজু করা হয়।

মামলাটি রুজুর পর ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবার নির্দেশনায় নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান ও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজার সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক(তদন্ত)/ মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে এসআই নাজমুল ইসলাম ও এএসআই মনিরুজ্জামান তড়িৎ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধর্ষণ চেষ্টাকারী কিশোর আব্দুস সামাদ @ মানিককে গ্রেফতার করে মামলা রুজুর ৩৮ ঘন্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন’২০০০ এর ৯(৪)(খ) ধারায় তদন্ত রিপোর্ট (নগরকান্দা থানার দোষীপত্র নং ১৩৭, তাং ২৫/০৭/২০২১ খ্রিঃ) বিজ্ঞ আদালতে দাখিল করেন বলে ফরিদপুর জেলা পুলিশ সুত্রে জানা গেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page