1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে লকডাউন এর কারণে আর্থিক অনিশ্চিয়তায় ফুটবলাররা

  • বর্তমান সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে লকডাউন এর কারণে আর্থিক অনিশ্চিয়তায় ফুটবলাররা
ফরিদপুরে লকডাউন এর কারণে আর্থিক অনিশ্চিয়তায় ফুটবলাররা

ফরিদপুরে লকডাউন এর কারণে আর্থিক অনিশ্চিয়তায় ফুটবলাররা

মানিক দাস : মহামারী করোনাভাইরাস এবং লকডাউন এর কারণে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে ফরিদপুর জেলার ফুটবলাররা। একই সাথে অন্যান্যবার এই সময়ে একাধিক টুর্নামেন্ট হলেও বর্তমানে কোন টুনামেন্ট না হবার কারণে মারাত্মক অসুবিধার মধ্যে সময় অতিবাহিত করছে তারা। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে প্রথম বিভাগ ফুটবল লিগ এর ফিকচার ঘোষণা হওয়ার পর তারা অনেক আশাবাদী ছিলেন ফুটবল লিগ হবে।

তবে মহামারী করোনা বৃদ্ধি পাওয়ায় এবং লকডাউন এর কারণে তাদের পরিকল্পনা বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে বেশ কয়েকটি টিম আউটডোরে খেলার ব্যবস্থা করে। তাছাড়া একাধিক প্র্যাকটিস ম্যাচেও অংশ নেয় ব্রাদার্স ইউনিয়ন শেখ জামাল এর মত দল গুলো। এবং তাদের খেলা দিয়ে দর্শকদের মন আকর্ষণ করতে সক্ষম হয় তারা। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে মহামারী করোনা এবং লকডাউন শেষ হওয়ার পরপরই ।

ফুটবল লিগ মাঠে গড়াবে। যেহেতু ফিক্সার ঘোষণা করা হয়েছে। সেখানে ফিকচারে কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র তারিখের পরিবর্তন হবে। এদিকে এই সময় প্রতিবছর বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হলেও এবছর তার ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। মানে এবছর খেলাধুলা নেই বললেই চলে। ফলে ফুটবল লীগে অংশগ্রহণ খেলোয়াড়রা বেশিরভাগই অলস সময় পার করছেন।

অথবা নিজেরাই কোন মাঠে প্রাকটিস চালিয়ে নিচ্ছেন।এই সমস্যা কেটে গেলে ফরিদপুরে ক্রীড়াঙ্গন আবারো মুখরিত হবে এবং খেলোয়াড়রাও বিভিন্ন স্থানে টুর্নামেন্টে অংশ নিয়ে কিছু উপার্জন করতে পারবেন সেই অপেক্ষাতেই এখন তারা সময় অতিবাহিত করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page