1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

মধুখালীতে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা পন্ড! উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

  • বর্তমান সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

মধুখালীতে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা পন্ড! উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

শাহজাহান হেলাল,মধুখালী প্রতিনিধি  : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা দুই পক্ষের সংঘর্ষে পন্ড । মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী প্রেসক্লাব চত্ত্বরে উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কনক হাসান মাসুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবলু কুমার রায়ের সঞ্চালনায় সভা চলমান অবস্থায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মীসভার মাঝামাঝিতে এই সংঘষের সূত্রপাত।

এসময় উভয় গ্র“পের কর্মীরা পরস্পরের প্রতি চেয়ার ছোঁড়াছুঁড়ি ও পাথর নিক্ষেপ করে। সংঘর্ষ শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মধুখালী উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মধুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ওমর ফারুককে মারধোরের ঘটনাকে কেন্দ্র করে কর্মীসভা পন্ড হয়েছে বিভিন্ন সুত্রে জানা যায়। কর্মিসভার উদ্বোধন করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।

বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যগ্ম সম্পাদক আহসান হাবিব প্রান্ত,সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুকদেব কুমার রায় প্রমুখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page