1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • বর্তমান সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৭০ বার পড়া হয়েছে
লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান
লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান

লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার দিনভর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। লকডাউনের মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার দায়ে অভিযানে মোট ১হাজার ৯০০শ’ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।অভিযানের অন্যান্যরা হলেন, চরভদ্রাসন থানার এসআই ইলিয়াস হোসেন,ও ২ পুলিশ কনস্টেবল।

জানা যায়, চলমান লকডাউনের মধ্যে বিধি নিষেধ অমান্য করে, উপজেলা সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও মাক্স না পড়ে বেচাকেনা করার দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এরা হলেন, বাতেন ভ্যারাইটিস প্রতিষ্ঠানকে ২০০ টাকা, লিয়াকত ডিমের আরত ব্যবসায়ী কে ৫০০ টাকা,ইব্রাহিম কসমেটিক এক প্রতিষ্ঠানকে ২০০ টাকা,খান ফার্মেসি কে ১০০০ টাকা,সর্বমোট ১৯০০ টাকা জরিপানা আদায় করেন ভ্রাম্যমান আদালত এবং জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page