1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোছাঃ আয়েশা সিদ্দিকার পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৩৬ বার পড়া হয়েছে
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোছাঃ আয়েশা সিদ্দিকার পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা 
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোছাঃ আয়েশা সিদ্দিকার পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা 

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোছাঃ আয়েশা সিদ্দিকার পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : পবিত্র ঈদ উল আযহার উপলক্ষে দিনাজপুর চিরিরবন্দর উপজেলাবাসীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোছাঃ আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, মহান সৃষ্টি কর্তার উদ্দেশ্যে কোরবানীর মতো মহান ত্যাগের মহিমায় মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। সৃষ্টি কর্তার প্রতি অপার আনুগত্য এবং আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শ্যের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে বিশ্বের লক্ষ কোটি ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র ঈদুল আযহা হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে ঈদ সবার জন্য সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ নিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল আযহার আবদান তাই চিরন্তন। ঈদুল আযহা ত্যাগের মহিমা শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে যেন আমরা ঈদের নামাজ আদায় করি। তিন ফিট দূরত্ব বজায় রাখি। নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি এড়িয়ে চলি। সরকারি যে নিয়মকানুনগুলো জারি হয়েছে সেগুলো মেনে চলি। যেন করোনার হার আমাদের কমে আসে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। জরুরী কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স পড়বেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page