1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বিষ্ফোরক জাতীয় দ্রব্য সহ একজন গ্রেফতার

  • বর্তমান সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে
র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বিষ্ফোরক জাতীয় দ্রব্য সহ একজন গ্রেফতার
র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বিষ্ফোরক জাতীয় দ্রব্য সহ একজন গ্রেফতার

র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বিষ্ফোরক জাতীয় দ্রব্য সহ একজন গ্রেফতার

মানিক দাস : র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ০১ নং কে.সি সুপার মার্কেট চকবাজারস্থ “নিউ রানী স্টোর” নামক দোকানে অবৈধ ভাবে বিষ্ফোরক জাতীয় দ্রব্য (আতশবাজি ও পটকা) মজুদ করে রেখেছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে গত শনিবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ০১ নং কে.সি সুপার মার্কেট চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে “নিউ রানী স্টোর” এর মালিক নারায়ন চন্দ্র সাহা(৪৫), পিতা-মৃত নগেন্দ্রনাথ সাহা, সাং-গোয়ালচামট শিং পাড়া, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ৪৪৮ (চারশত আটচল্লিশ) প্যাকেট বিভিন্ন ধরনের বিষ্ফোরক জাতীয় দ্রব্য (আতশবাজি ও পটকা) এবং ০১ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে যে, সে উক্ত বিষ্ফোরক জাতীয় দ্রব্য (আতশবাজি ও পটকা) দীর্ষদিন যাবৎ বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইনে মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page