1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত 

  • বর্তমান সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাইপাস সড়কে দুর্ঘটনায় একজন পথচারী নিহত 
ফরিদপুরে বাইপাস সড়কে দুর্ঘটনায় একজন পথচারী নিহত 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত 

মানিক দাস :ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ঘটিকায় জেলার কোতোয়ালি থানাধীন বাইপাস সড়কে ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী সুবর্ণ পরিবহনের বাসের সাথে বাইপাস সড়কে অবস্থানরত ট্রাকের ধাক্কায় একজন পথচারী মোঃ নুরুল ইসলাম (৬০) পিতা-মৃত শামসুল হক, গ্রাম গাঁথিয়া পাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে করিমপুর হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হয়ে বাস ও ট্রাকটি আটক করে এবং নিহতের লাশ বর্তমান করিমপুর থানা হেফাজতে রয়েছে। এ সময় বাস ও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান বাসের ড্রাইভার এর অসতর্কতার জন্য এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page