1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে
একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ
একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ

একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি): একতাবদ্ধ সংগঠন এর নিজস্ব উদ্যোগ আজ শুক্রবার (১৬/০৭/২০২১) চরভদ্রাসন উপজেলায় ১ম ধাপের ত্রাণ বিতরণ করা হয়েছে । করোনা মহামারীর মধ্যে খেটে খাওয়া দিনমজুর, অসহায় এবং দুঃস্থদের মাঝে এই ত্রাণ বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্যে ১০ কেজি চালসহ ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু বিতরণ করা হয়।পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনার লক্ষ্যে তাদের মাঝে ফ্রী মাস্ক বিতরণসহ সচেতন করা হয়।

সামাজিক এই সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমুল আমাদেরকে জানান, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গোড়ে উঠা এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের এই সংকট কালীন সময়ে তাদের পাশে থাকতে পেরে আমরা কিছুটা হলেও শান্তি অনুভব করছি। আমাদের ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে প্রবাসী একতাবদ্ধ সংগঠন এর সদস্যদের বড় ভূমিকায় আমরা সহজেই বাস্তবায়ন করতে পেরেছি, এর জন্যে তাদেরকে সংগঠন এর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া সংগঠন এক সদস্য দপ্তর সম্পাদক জনাব সোহাগ আহমেদ বলেন, আমরা অত্র ইউনিয়নে ৭০ টি অসহায় পরিবারের তালিকা আমরা করেছি। ১ম পর্যায়ে ২৮ পরিবারের মাঝে ত্রাণ বাস্তবায়ন করলাম। বাকি পরিবারগুলোর কাছে শীঘ্রই আমরা ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিতে সক্ষম হবো। এই জন্যে আমরা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

অন্য দিকে সংগঠন এর প্রবাসী বিষয়ক সম্পাদক মাহবুব রহমান এক বিবৃতিতে বলেন, সংগঠনের সকল সদস্য’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহামারী’র সময়ে সমাজের অসহায় মানুষের জন্য ত্রাণ উপহার সামগ্রী ব্যবস্থার আয়োজন করার জন্যে। ইনশাআল্লাহ্‌ আমরা সামনে যেন আরো সামাজিক ভালো কাজ করতে পারি এই আশা রাখি এবং আমরা প্রবাসীরা সবসময় পাশে থাকার চেষ্টা করবো। স্যালুট জানাই তাদের যারা সংগঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page