1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

রাজবাড়ী হেল্পলাইনকে মাইক্রোবাস প্রদান করলেন কাজী ইরাদত আলী

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে
রাজবাড়ী হেল্পলাইনকে মাইক্রোবাস প্রদান করলেন কাজী ইরাদত আলী
রাজবাড়ী হেল্পলাইনকে মাইক্রোবাস প্রদান করলেন কাজী ইরাদত আলী

রাজবাড়ী হেল্পলাইনকে মাইক্রোবাস প্রদান করলেন কাজী ইরাদত আলী

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ মহামারী করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগীদের অক্সিজেন, খাদ্য ও স্বাস্থ্যসেবা দ্রুত পৌছানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ” রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন’কে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী নিজস্ব অর্থায়নে মাইক্রোবাস প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাজী ইরাদত আলী’র পক্ষে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল আযম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিকুল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, পৌর আওয়ামী লীগের সভাপতি উজির আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খাঁন মোঃ জহরুল হক প্রমূখ।

মাইক্রোবাস প্রদানকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আযম মামুন বলেন, আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের এবং নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুসারে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী তার নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব প্রচেষ্টায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন” কে তাদের কার্যক্রম পরিচালনার জন্য তাদের চাহিদা অনুসারে একটি মাইক্রোবাস তাদের উপহার দিচ্ছেন। যাতে অসুস্থ রোগীদের স্থানান্তর করা যায় এবং তাদেরকে অক্সিজেন সহ অন্যান্য সামগ্রী দ্রততার সহিত সরবরাহ করা যায় এজন্য তিনি কাজ করে যাচ্ছেন। কাজী ইরাদত আলী এই মাটি এবং মানুষের সাথে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page