1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

সালথায় উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে
সালথায় উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন
সালথায় উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন

সালথায় উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান করোনা মহামারির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কোনো বিকল্প নেই। আর এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে মিলবে করোনা প্রতিরোধক বুথে। তাই করোনা মহামারি ঠেকাতে এ করোনা প্রতিরোধক বুথের গুরুত্ব অপরিসীম। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপু‌রে ফরিদপুরের সালথা উপজেলা সদর বাজারে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে এ বুথের উদ্বোধন করেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগ নেতা বাকি বিল্লাহ, আমিন খন্দকার প্রমুখ। এটিএম বুথের আদলে নির্মিত এ করোনা প্রতিরোধক বুথে হাত বাড়ালেই মিলবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। ব্যবহৃত মাস্কটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে হ্যান্ড স্যাটাইজার করে পরে নিতে পারবেন নতুন মাস্ক। এই বু‌থে দৈনিক ৫০০ জন সাধারণ মানুষকে সেবা দেওয়া সম্ভব।

উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আহ্বান থাকবে আসুন করোনা মহামারির এ সংকটকালে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি। ক‌রোনা ভাইরাস প্রতি‌রো‌ধে সকল স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চ‌লি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page