1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

র‌্যাব সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যাব- ৮, বরিশাল কর্তৃক রক্তদান কর্মসূচী পালন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

র‌্যাব সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যাব- ৮, বরিশাল কর্তৃক রক্তদান কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচীর আওতায় অদ্য ০৫ জানুয়ারি ২০২১ তারিখ মঙ্গলবার র‌্যাব-৮, বরিশাল এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নেতৃত্বে র‌্যাব সদস্য কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচীতে র‌্যাব-৮ এর অধিনায়কসহ সর্বমোট ৩২ জন র‌্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।


এ সময় বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার ইউনিট অফিসার জনাব মোঃ হান্নানসহ ০৯ জন এবং অত্র ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন। অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উক্ত কর্মসূচী সম্পন্ন হয়।

ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page