1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ড আটটি দোকান পুড়ে গেছে

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ড আটটি দোকান পুড়ে গেছে
ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ড আটটি দোকান পুড়ে গেছে

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ড আটটি দোকান পুড়ে গেছে

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। রাত সাড়ে এগারটায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন কাদিরদী ইউনিয়নের কাদিরদী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিপাতের সূত্রপাত হয়ে ০৮ টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধারণা করা হচ্ছে বোয়ালমারি বাজারে বেকারির দোকানদার শ্রী গৌতম এর বেকারির দোকান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়ে আশেপাশের আরো কয়েকটি ওষুধের দোকান ও মুদি দোকান নিয়ে আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ঘটনাস্থলে উপজেলা নির্বাহি অফিসার ঝোটন চন্দ্র ও বোয়ালমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম পরিদর্শন করেন এবং বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার এর ভাষ্যমতে ধারণা করা হচ্ছে বেকারীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে উক্ত অগ্নিপাতের সূত্র পাত হয়ে আশে পাশের দোকান গুলো পুড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page