1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ
ফরিদপুরে শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

ফরিদপুরে শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

মানিক দাস : ফরিদপুরে শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে মহামারী করোনা সচেতনতায় আজ ১৫ ই জুলাই বৃহস্পতিবার সকালে মাস্ক বিতরণ করা হয়েছে। সংগঠনের ২০ জন কর্মী শহরের জনতা ব্যাংকের মোড়, নিউমার্কেট, চকবাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারসহ গুরুত্বপুর্ন পয়েন্টে প্রায় ২৫ হাজার পিস মাক্স বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন শামীম ফ্যান ক্লাবের মডারেটর স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, নাসির পাগলা খান, মেহেদী মিনার, মনিরুজ্জামান মাসুদ, হারুন খান, মোস্তফা কামাল দুলাল মিয়া, জাকির হোসেন রাজু, সুমন মজুমদার, আবুল কালাম আজাদ, সনজিদ কুমার বিশ্বাস, সুমন মজুমদার প্রমুখ।

শামীম ফ্যান ক্লাবের মডারেটর ফারুক হোসেন জানান জনসাধারন এর মাঝে মহামারী করোনা সচেতনতা বৃদ্ধিসহ এ দুর্যোগকালীন মাস্কের প্রয়োজনীয়তা বিবেচনায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক ফ্যান ক্লাবের কর্ণধর শামীম হক এর সার্বিক সহযোগিতায় এ মাক্স বিতরন করা হচ্ছে। এ দুর্যোগপ্রবন সময় চলমান পর্যন্ত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন অব্যহত থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য এর আগে ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ডে ৭২ হাজার মাক্স বিতরন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক ফ্যান ক্লাবের কর্ণধর শামীম হক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page