1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

  • বর্তমান সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে
ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা
ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। বুধবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ও সহকারী কমিশনার(ভুমি) ব্যারিষ্টার সজিব আহমেদের নেতৃত্বে ভাঙ্গা বাজার,উপজেলার মালীগ্রাম,কাউলীবেড়া বাজারসহ পাশর্^বর্তী বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। গত ২/৩ দিন যাবৎ লকডাউন উপেক্ষা করে বিভিন্ন জায়গায় বেশ কিছু বিপনী বিতান খোলা রাখা এবং সড়কে যানবাহন চলাচল করায় ঢিলেঢালাভাবে চলে লকডাউন। প্রশাসনের লোকজন এলে তাৎক্ষনিক বিপনী বিতানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আবার তারা চলে গেলেই যথারীতি কার্যক্রম চালিয়ে যায়। এ যেন লুকোচুরি খেলা।

পরে সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্যাপক অভিযানের মুখে মুহুর্তেই বিপনীবিতানসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে সরে পড়ে। অপরদিকে সড়কে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সড়কে চলাচলকারী অটোরিক্সা,ভ্যান সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি বিপনীবিতান ও যানবাহনকে আটক করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন,আগামিকাল থেকে লগডাইন শিথিল করা হচ্ছে কিছু দিনের জন্য,তারপরও আমরা চেস্টা করব হাট-বাজারে লোকসমাগম নিয়ন্ত্রন করতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page