1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

রাজবাড়ীতে বন্যা নদীভাঙ্গন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করলেন এমপি কাজী কেরামত আলী

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বন্যা নদীভাঙ্গন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করলেন এমপি কাজী কেরামত আলী
রাজবাড়ীতে বন্যা নদীভাঙ্গন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করলেন এমপি কাজী কেরামত আলী

রাজবাড়ীতে বন্যা নদীভাঙ্গন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করলেন এমপি কাজী কেরামত আলী

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ী সদর উপজেলায় কোভিড-১৯ সহ বন্যা, নদীভাঙ্গন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দরিদ্র, ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছেন রাজবাড়ীর ( আসন-১) সংসদ সদস্য কাজী কেরামত আলী। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে গুদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় দেড় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী।

সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, এই দুর্যোগ মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকে যে উপহার সামগ্রী দিচ্ছি এর মধ্যে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাউল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও ১ লিটার তেল দেওয়া হয়েছে। আমিও এই মিজানপুর ইউনিয়নের বাসিন্দা। নদী ভাঙ্গনের ফলে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ। এই নদী আমরা যেখানে বসে আছি এই স্থান থেকে অনেক দূরে ছিল। আস্তে আস্তে ভাঙ্গতে ভাঙ্গতে এই পর্যায়ে চলে এসেছে। নদী শাসন ও শহর রক্ষা বাঁধ রক্ষার জন্য কাজ চলছে। আজকে দেড়শত লোককে উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এবং ঈদের আগে মিজানপুর ইউনিয়নে দুই হাজার আটশত মানুষকে চাউল দেওয়া হবে। এতেও যদি না হয় ঈদের পরে আমরা আবার খাদ্য সামগ্রী বিতরন করবো। মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগে দেশে ১ কোটি মানুষকে ১০ কেজি করে চাউল দিবে ।

খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েফ ফাহমি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, মিজানপুর ইউনিয়ন মধ্যাঞ্চলের সভাপতি মোঃ নজর মওলা, রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ এনায়েতুল হোসাইন রওশন ,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর ইসলাম। এছাড়াও তিনি মূলঘর ইউনিয়নের দেড়শত মানুষকে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page