1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

পেঁয়াজের বীজ চাষে,পেঁয়াজ খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের চাষিরা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৮১ বার পড়া হয়েছে

পেঁয়াজের বীজ চাষে, পেঁয়াজ খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের চাষিরা

নিজস্ব প্রতিবেদন : পেঁয়াজ বীজ উৎপাদনকে সামনে রেখে পেঁয়াজ খেত পরিচর্য়ায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকলে ভাল ফলন পাবার আশা তাদের। এবছর একাধিক বন্যা ও অতি বৃষ্টির কারনে নির্দিষ্ট সময়ে জমি থেকে পানি না সরায় পেঁয়াজের বাল্ব রোপনে কিছুটা দেরি হয়েছে। তবে এরই মধ্যে অনেক জমিতে বীজ উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে। তুলুনামূলক উচু জমি চাষাবাদ করে চাষিরা পেঁয়াজের বাল্ব রোপন শুরু করেছে।(বিস্তারিত দেখতে নিচের ভিডিওতে টাচ করুন)

সরেজমিনে গিয়ে দেখা যায়, পেঁয়াজ চাষীরা নিরলসভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যা করে যাচ্ছে। জমিতে সার দেওয়া, সেচ দেওয়া, আগাছা পরিষ্কারসহ কিটনাশক প্রয়োগ, এগুলোই তাদের নিত্য দিনের কাজ। পেঁয়াজ বাল্ব দেরিতে রোপন করায় প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম করছে বলে জানায় পেঁয়াজ চাষিরা।

যে চারা গুলো কয়েকদিন আগে রোপন করা হয়েছে, সেগুলোও পেঁয়াজ গজিয়ে পাতা গুলো সবুজ আকার ধারণ করেছে। ফরিদপুরের মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য উপযোগী হওয়ায় এ জেলায় পেঁয়াজ বীজ চাষির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, দেশের মোট চাহিদার ৭৫ভাগ পেঁয়াজ বীজ ফরিদপুর জেলার চাষিরা উৎপাদন করে থাকে। এ বীজের সিংহ ভাগ উৎপাদন হয়ে থাকে ফরিদপুরের অম্বিকাপুরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা পেঁয়াজ চাষিদের সুবিধা অসুবিধার দিকে নজর রাখছেন।

ফরিদপুর অঞ্চলে প্রচুর পেঁয়াজ বীজ উৎপাদন হলেও এখানে বীজ সংরক্ষণের জন্য নেই কোন হিমাগার। জরুরী ভিত্তিতে ফরিদপুরে একটি হিমাগার নির্মিত হলে উপকৃত হবে কৃষকসহ এ অঞ্চলবাসী। সহজ শর্তে ব্যাংক লোন পেলে পেঁয়াজ চাষে আরো অনেকে উদ্বুদ্ধ হবে বলে চাষিদেও সাথে কথা বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page