1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট : আহত-৩০ ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

এই মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী

  • বর্তমান সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
এই মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী
এই মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী

এই মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন বৈশি^ক করোনা ভাইরাসের মহামারিতে যারা ঘরবন্দি হয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। শনিবার (১০ জুলাই) বিকেলে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত কোভিড-১৯’ এর সংক্রমন প্রতিরোধে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র ঔষধ হচ্ছে লগডাউন। সরকার ঘোষিত লগডাউনের কারনে যারা দিনমজুর বা মধ্যবিত্ত তারাই বেশি বিপাকে পড়েছেন। তাই করোনা যুদ্ধে সকলকে মানবিক দিক বিবেচনায় রেখে এই অসহায়দের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিন। নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোবল এবং সময় উপযোগী সিদ্ধান্তের কারনে মহামারির বিরুদ্বে যুদ্ধ করে টিকে আছে দেশ।

এই মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী

এই মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার,পুলিশ সুপার আলীমুজ্জামান(বিপিএম),সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। প্রমুখ। সভায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা যেভাবে ছড়িয়ে পড়ে আজ যে অবস্থায় পৌঁছেছে তাতে এখনই আমাদের সচেতন না হলে এটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। এজন্য সকলকে সরকারের বিধি নিষেধ মেনে চলতে হবে।অনুষ্ঠানে তার বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান ,বিপিএম(সেবা)বলেন, সরকারের নির্দেশণা বাস্তবায়নে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। সরকারি বিধি নিষেধ মেনে চলে আইনকে শ্রদ্ধা করে সকলেই ঘরে থাকুন এবং অসহায়দের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন।

জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, করোনা পরিস্থিতি ফরিদপুর জেলায় মহামারির দিকেই ধাবিত হচ্ছে বলে মনে হচ্ছে। সুতরাং সময় থাকতে সকলেই ঘরে থাকুন। একই সাথে করোনায় আক্রান্তদের ও ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ব্যারিষ্টার সজিব আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন মসজিদের ইমাম প্রমুখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page