1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট : আহত-৩০ ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গরু -ছাগল চুরি রোধে পুলিশের নৌ টহল

  • বর্তমান সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে
গরু -ছাগল চুরি রোধে পুলিশের নৌ টহল
গরু -ছাগল চুরি রোধে পুলিশের নৌ টহল

গরু -ছাগল চুরি রোধে পুলিশের নৌ টহল

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুর চরভদ্রাসন কোরবানীর ঈদকে সামনে রেখে চরাঞ্চলের গো-খামারীদের গরু-ছাগল চুরি, নিরাপত্তা রক্ষা ও নদীপথে ডাকাতি, ছিনতাই রোধে পদ্মা নদীতে পুলিশের নৌ টহল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (তাং-১০-০৭-২০২১ইং)বিকালে উপজেলার গোপালপুর পদ্মা নদীর ঘাট এলাকায় এ নৌ টহল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চরভদ্রাসন থানা পুলিশের উদ্যোগে উক্ত নৌ টহল কার্যক্রমের উদ্ভোধন করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃজাকারিয়া হোসেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি তদন্ত মোঃফিরোজ মোল্লা, স্থানীয় আ’লীগ নেতা মোঃআনোয়ার আলী মোল্যা ও চরভদ্রাসন থানার অন্যান্য পুলিশ সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। নৌ-টহল উদ্বোধন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া হোসেন বলেন, আমাদের ফরিদপুরের পুলিশ সুপার ও ডিআইজি স্যারের নির্দেশে আজ থেকে আমরা চরভদ্রাসনে পদ্মা নদীতে নৌ পুলিশ টহলের কার্যক্রম শুরু করেছি।

তিনি বলেন, চরভদ্রাসন উপজেলা নদী ভাঙনকবলিত একটি উপজেলা। এ উপজেলার চরাঞ্চালের অধিকাংশ মানুষ কুরবানীর ঈদকে সামনে রেখে গরু, ছাগল লালন -পালন করে থাকে। আর ঈদের আগে বর্ষা মৌসুমে চরাঞ্চলে পানি বেশি হওয়ায় বিভিন্ন জেলা হতে ট্রলার এসে চরাঞ্চল মানুষের একমাত্র সম্বল গরু,ছাগল চুরি করে নিয়ে যায়। আর এ চুরি রোধে আমরা কুরবানীর ঈদকে সামনে রেখে গোপালপুল ঘাট থেকে গাজিরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ নদী পথে আজ প্রথম নৌ পুলিশের টহল কার্যক্রম শুরু করেছি।

কোরবানির ঈদের আগ পর্যন্ত প্রতিদিন রাত হতে সকাল পর্যন্ত একজন পুলিশ কর্মকর্তা ও তিনজন ফোর্স পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ নৌ পুলিশের টহল অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, এ কার্যক্রমের মাধ্যমে চরাঞ্চলবাসীর শুধু গরু – ছাগলই নয় নদীপথে সকল প্রকার চুরি, ডাকাতি,ছিনতাই, মাদক দ্রব্য ও চরাঞ্চল বাসীর জানমাল নিরাপত্তা থাকবে আসা করা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page