1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার

  • বর্তমান সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে
ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার
ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন নর্থ চ্যানেল ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বজলুর রহমান(৩৬) পিতা-মৃত দলুর উদ্দিন শেখ ও জাহাঙ্গীর খাঁ(৩২), পিতা-মোঃ ওমর আলী খাঁ, উভয় সাং-সমসের খার ডাঙ্গী, ইউপি-নর্থ চ্যানেল, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে ০৮.০৭.২০২১ খ্রিঃ দিবাগত রাত ২৩.০৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায় তারা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তাদের হেফাজতে মাদক আছে। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বজলুর রহমানের বসত ঘরের শয়ন কক্ষের খাটিয়ার নিচ হতে বাজার করা ব্যাগ (সিমেন্টের খালি প্যাকেট দিয়ে তৈরি) -এর মধ্যে রক্ষিত পুরাতন খবরের কাগজে মোড়ানো ও স্কচটেপ দ্বারা পেচানো ০৬ টি গাঁজার রোল যার প্রতিটি ২০০ গ্রাম করে মোট ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা, সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা বিক্রির নগদ ৫২০০/- টাকা ও ০১টি স্যামসাং বাটন মোবাইল ফোন এবং জাহাঙ্গীর এর বসত ঘরের শয়ন কক্ষে খাটের নিচ হতে বাজার করা ব্যাগ (সিমেন্টের খালি প্যাকেট দিয়ে তৈরি) -এর মধ্যে রক্ষিত পুরাতন খবরের কাগজে মোড়ানো স্কচটেপ দ্বারা পেচানো ০৩ টি গাঁজার রোল যার প্রতিটি রোল ১০০ গ্রাম করে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ সংক্রান্তে বজলুর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-২৪, তারিখঃ ০৯.০৭.২০২১ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক) এবং জাহাঙ্গীর এর বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং ২৫, তারিখ ০৯.০৭.২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯( ক) রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page