1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে লকডাউনে ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে লকডাউনে ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা
ফরিদপুরে লকডাউনে ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা

ফরিদপুরে লকডাউনে ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : লকডাউন এর কারণে অন্যান্য জেলার মত ভিন্ন ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফরিদপুরে ফুটপাতের ব্যবসায়ীরা। বর্তমানে তারা ভ্যানে করে ভ্রাম্যমান ফলের দোকান কিংবা কাঁচা তরকারি ব্যবসা করে সময় অতিবাহিত করছেন। এছাড়া এলাকাভিত্তিক দোকান থাকার কারণে স্থানীয় জনসাধারণ ই এদের অন্যতম ক্রেতা।

খোঁজ নিয়ে জানা গেছে কয়েকদিন আগেও যারা ফুটপাতে চা কিংবা চটপটির করতেন তারা এখন এলাকাতে দোকান করেছেন শাকসবজির। কিংবা কাঁচাবাজারের অন্যান্য এলাকা থেকে এখানে জিনিসপত্রের দাম অপেক্ষাকৃত একটু বেশি দাম হলেও স্থানীয় জনগন এখান থেকে তরকারি কিনছেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ভ্যান এর মাধ্যমে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমী ফল।

ফরিদপুরে লকডাউনে ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা

ফরিদপুরে লকডাউনে ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা

অন্যদিকে বাজার অপেক্ষায় এসমস্ত ফলের দাম একটু বেশি হলেও তাতে চাহিদা বাড়ছে স্থানীয় জনগণের। বর্তমানে এখানকার যে সমস্ত ফল বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে ল্যাংড়া আম ৪০ টাকা। ফজলি আম ৫০ টাকা দেশি পেয়ারা ৫০ টাকা। এসব দোকানিরা জানান লকডাউন এর কারণে তাদের বেঁচে থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছে। এছাড়া তারা বিভিন্ন সময় ছোটখাটো ব্যবসার উদ্যোগ নিলেও তেমন সুবিধা করতে না পারায় তাদের এ ব্যবসায় নামতে হচ্ছে।

এখান থেকে যেটুকু লাভ থাকে পানি এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের প্রয়োজন মেটাতে হচ্ছে। মহামারী করোনার এ অবস্থা ঠিক হয়ে গেলে এবং দেশ আবার স্বাভাবিক অবস্থায় গেলে তাদের পুরনো ব্যবসায় তারা ফিরে আসবেন। তারা প্রত্যাশা করছেন সরকারি সাহায্য সহযোগিতা পেলে তাদের এই অবস্থা অনেকটাই লাঘব হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page