1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দশ হাজার মিটার পাইপ ও চারটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে
দশ হাজার মিটার পাইপ ও চারটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত
দশ হাজার মিটার পাইপ ও চারটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

দশ হাজার মিটার পাইপ ও চারটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারালদিয়া বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন ধ্বংস করে ও দশহাজার মিটার পাইপ ভেঙে বিনিষ্ঠ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আজ মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, অনেকদিন যাবত ঐ ইউনিয়নে এক শ্রেণির বালু ব্যবসায়ি অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিলের ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে ও দশ হাজার মিটার পাইপ ভেঙে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page