1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় বৃদ্ধি পাচ্ছে নে‌পিয়ার ও পাকচং ঘাসের আবাদ

  • বর্তমান সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে
সালথায় বৃদ্ধি পাচ্ছে নে‌পিয়ার ও পাকচং ঘাসের আবাদ
সালথায় বৃদ্ধি পাচ্ছে নে‌পিয়ার ও পাকচং ঘাসের আবাদ

সালথায় বৃদ্ধি পাচ্ছে নে‌পিয়ার ও পাকচং ঘাসের আবাদ

সালথা (ফরিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফরিদপুরের সালথা উপ‌জেলায় বৃদ্ধি পাচ্ছে নে‌পিয়ার, পাকচং ও রেড পাকচং ঘাসের আবাদ। সময়ের সাথে সাথে চা‌হিদা থাকায় বাড়ছে গরুর খামার। ফলে স্বাভাবিক নিয়মে বাড়ছে গোখাদ্যের চাহিদা। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে নেপিয়ার ও পাকচং ঘাসের চাষ। ভাল দাম পাওয়ায় বাজা‌রেও বি‌ক্রি কর‌ছেন কেউ কেউ।
উপ‌জেলা প্রাণী সম্পদ অ‌ফিস ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলা ছোট বড় প্রায় ৮৭৫ টির মত গরুর খামার র‌য়ে‌ছে, তাছাড়া প্রায় প্রতি‌টি বা‌ড়ি‌তে গবাদি পশু র‌য়ে‌ছে, এসব পশুর খাদ‌্য হি‌সে‌বে নে‌পিয়ার ও পাকচং ঘাস জন‌প্রিয় হ‌য়ে উ‌ঠে‌ছে। বর্তমা‌নে ভাল দাম পাওয়ায় অ‌নে‌কেই বা‌নি‌জ্যিক ভা‌বে চাষ করছেন। রাস্তা ও পুকু‌র পা‌রের মা‌টি ধ্ব‌সে যাওয়ার হাত থে‌কে রক্ষার জন‌্যও এই ঘাস লাগা‌চ্ছেন অ‌নে‌কেই।
ঘাসের চাহিদা বাড়ায় সালথার বিভিন্ন স্থানে ঘাসের হাট বসেছে। ক্রেতারা এসব হাট থেকে নিজেদের চাহিদা মত পছন্দের ঘাস ১০~১০০ টাকা আটি দরে কিনে নিয়ে যায়।  পাকচং ঘাস সাধানত উচু নিচু সব জমিতে ভালো হয়। এই ঘাষের মেয়দ কাল ৬ থেকে ৭ বছর হয়ে থাকে। পাকচং ঘাসে বিশেষ প্রোটিন থাকে ১৮ থেকে ২৪% ভাগ। এই ঘাস সাধারনত নরম থাকে এতে করে ঘাসের বয়স বেশি হলেও শক্ত হয় না এই কারনে গরুর খাওয়াতে ও কোনো ঝামেলা হয় না।
গরুর খামা‌রী জাকির মোল্যা জানান, তার বাড়িতে টিনের সেড দিয়ে ১ বছর আগে গরু পালন শুরু করেন। বর্তমানে  ৩টি গরু রয়েছে। গরুগুলোকে প্রতিদিন ৫ কেজি শুকনা খড় (বিচালি) ও ২০ কেজির উর্ধ্বে পাকচং-১ জাতের ঘাস খাওয়ান। এতে তার গরু গুলো ভালো হৃষ্ট পুষ্ট হয়েছে। তবে সে কোনো সময় গরু মোটাতাজাকরনের জন্য ভ্যাকসিন বা কোনো রকম ওষুধ খাওয়ান না।
উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাখায়াত হো‌সেন ব‌লেন, বর্তমা‌নে উপ‌জেলা ছোট বড় ৮‌৭৫টি গরুর খামার র‌য়ে‌ছে, এসব খামা‌রগু‌লোতে ঘা‌সের অ‌নেক চা‌হিদা থাকায় চাষ বৃ‌দ্ধি পা‌চ্ছে, আমরা বি‌ভিন্ন সম‌য়ে খামা‌রি ও কৃষক‌দের মা‌ঝে ঘা‌সের কা‌টিং ও চাষাবা‌দে পরামর্শ প্রদান কর‌ছি। ত‌বে ক‌চি অবস্থায় ও সার~কীটনাশক দেওয়ার ক‌য়েক‌দি‌নের ম‌ধ্যে এই ঘাস গবা‌দী  পশু‌কে না খাওয়া‌নোই ভাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page