1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজমের রোগমুক্তির জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজমের রোগমুক্তির জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠিত
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজমের রোগমুক্তির জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজমের রোগমুক্তির জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাল্কহেড সমিতির সভাপতি আজম আলী মন্ডলের আশু রোগ-মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুন) জুম্মার নামাজের পর মিজানপুর ইউনিয়নের প্রায় প্রতিটি মসজিদে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজবাড়ী পৌর এলাকার বিভিন্ন মসজিদে আজম আলী মন্ডলের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার (২১ জুন) সন্ধায় রাজবাড়ী শহরের ডক্টরস্ কেয়ারে ডাঃ ইকবাল হোসেনকে দেখালে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকতে বলেন।

মঙ্গলবার( ২২ জুন) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এ কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য ওইদিন দুপুরে ঢাকাতে নেয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page