1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে কর্মহীন হয়ে পরা কবি সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪১০ বার পড়া হয়েছে
ফরিদপুরে কর্মহীন হয়ে পরা কবি সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ
ফরিদপুরে কর্মহীন হয়ে পরা কবি সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

ফরিদপুরে কর্মহীন হয়ে পরা কবি সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

ফরিদপুর সমাচার : ফরিদপুরে সদর উপজেলাসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় করোনা সংক্রমনের হার ব্যাপক মাত্রায় ধারন করায় লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর ফলে আবারো কর্মহীন হয়ে ঘর বন্দি হয়েছে সাধারন জনগণ। আর এই লকডাউনের সময় কর্মহীন হয়ে ঘরে বসে থাকার কথা চিন্তা করে ফরিদপুর সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২৪ শে জুন সকালে কর্মহীন হয়ে পড়া শিল্পী কলা- কুশলী, সংস্কৃতিসেবী ও কবি সাহিত্যিকদের মাঝে এ অনুদানের চেক বিতন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লাসহ অনুদান নিতে আসা শিল্পী – কলা কুশলীবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপি বিরাজমান মহমারী করোনা ভাইরাসের (কোভিড -১৯) এর আক্রান্তের সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে। আর এখন ফরিদপুরেও এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বেরেই চলেছে।

এর উদ্ভোব পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে গ্রহন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। জেলার বিভিন্ন এলাকাকে ঝুকি পুর্ন মনে করে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এ সময় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার রাখতে হবে, শিশুদের ঘরের বাইরে আনা বিরত থাকতে হবে, অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা থেকে বিরত থাকুন, নিজ ঘরে অবস্থান করুন, নিরাপদে থাকুন। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহনের আহবান জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page