1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

রংপুর রেঞ্জ আন্ত‌ঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বর্ণিল শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে
রংপুর রেঞ্জ আন্ত‌ঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বর্ণিল শুভ উদ্বোধন
রংপুর রেঞ্জ আন্ত‌ঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বর্ণিল শুভ উদ্বোধন

রংপুর রেঞ্জ আন্ত‌ঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বর্ণিল শুভ উদ্বোধন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার পুলিশ লাইনস্ মাঠে রংপুর রেঞ্জ আন্ত‌ঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। আজ শনিবার ( ১৯ জুন) জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে জেলা পুলিশ দিনাজপুর বনাম জেলা পুলিশ গাইবান্ধা এর মধ্যকার উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেন,জাঁকজমকপূর্ণ রংপুর রেঞ্জ আন্ত‌ঃ জেলা ফুটবল টুর্ণামেন্টে জেলা পুলিশের সর্বমোট ০৯ টি দল অংশগ্রহণ করবেন । খেলাধুলার মাধ্যমেই একটি জাতি সুস্থ -সবল ভাবে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে প্রতিটি পুলিশ সদস্যকে নিজেদের শারীরিক সুস্থতা ও মনোবল বৃদ্ধির জন্য খেলাধুলা করা উচিত। এক্ষেত্রে পুলিশ সুপার সব সময় খেলোয়ারদের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত দেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল,) সুজন সরকার ও গাইবান্ধা ফুটবল টিমের নেতৃত্বে প্রদানকারী অতিরিক্ত পুলিশ সুপার (গাইবান্ধা জেলা)
মোঃ ইলিয়াস জিকু এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page